ইটের টুকরোর আঘাতে বৃদ্ধার মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর নাখালপাড়ায় গতকাল শনিবার রাতে ইটের টুকরোর আঘাতে আতিমুননেসা (৬০) নামের এক বৃদ্ধা মারা গেছেন। পারিবারিক সূত্র জানায়, আতিমুননেসা সপরিবারে ২৮৯ পূর্ব নাখালপাড়ায় থাকতেন। গতকাল রাতে এশার নামাজ শেষে তিনি বাসার সামনে পায়চারি করছিলেন। এ সময় তাঁর মাথার পেছন ভাগে একটি ইটের টুকরোর আঘাত লাগলে তিনি রাস্তায় লুটিয়ে পড়েন। রক্তাক্ত অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।