ইটের স্তূপ ধসে মা-ছেলের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইটের স্তূপ ধসে চাপা পড়ে মুক্তা বেগম (২২) ও তাঁর ছয় মাসের ছেলের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাজধানীর উত্তরার কামারপাড়ায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, দুই সন্তান, স্বামীসহ মুক্তা বেগম কামারপাড়ায় এক ব্যক্তির প্লটে ছাপরা তুলে থাকতেন। তাঁরা ওই প্লট দেখভাল করতেন। সকাল সাড়ে নয়টার দিকে নির্মাণাধীন একটি ভবনের জন্য স্তূপ করা ইট ধসে ছাপরার ওপর পড়ে। এতে মুক্তা ও ছেলে ইমরান মিয়ার শরীর থেঁতলে যায়। মুক্তার অন্য সন্তান বেঁচে যায়। গুরুতর আহত অবস্থায় মুক্তা ও ইমরানকে টঙ্গী হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ছেলে ও মা মারা যান।