ইডকলের নতুন লোগো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেডের (ইডকল) নতুন লোগো উন্মোচন করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। গত রোববার রাজধানীর র্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে এক অনুষ্ঠানের মাধ্যমে নতুন লোগোর উন্মোচন করা হয়। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগের জ্যেষ্ঠ সচিব ও ইডকলের চেয়ারম্যান মোহাম্মদ মেজবাহউদ্দিন, ইডকলের বোর্ড মেম্বাররা এবং প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মাহমুদ মালিক। বিজ্ঞপ্তি।