ইডকলের পুরস্কার লাভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পল্লি বিদ্যুতায়নে সৌরবিদ্যুৎ কর্মসূচির অসামান্য অবদানের জন্য ইডকলকে (ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড) এশিয়া পাওয়ার অ্যান্ড ইলেকট্রিসিটি অ্যাওয়ার্ডের ‘সোলার প্রজেক্ট অব দ্য ইয়ার’ বিভাগে বিজয়ী ঘোষণা করা হয়েছে। ২৩ এপ্রিল সিঙ্গাপুরের ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে এক অনুষ্ঠানে এ অ্যাওয়ার্ড গ্রহণ করেন ইডকলের ডিরেক্টর (ইনভেস্টমেন্ট) এবং হেড অব অ্যাডভাইজরি নাজমুল হক। ইডকলের সৌরবিদ্যুৎ কর্মসূচির আওতায় এ পর্যন্ত ২৯ লাখ সোলার হোমসিস্টেম স্থাপন করা হয়েছে, যা দেশের প্রায় এক কোটি ৩০ লাখ মানুষকে বিদ্যুতায়নের আওতায় এনেছে। বিজ্ঞপ্তি।