ইডি কর্মচারীদের কর্মবিরতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডাক বিভাগের ইডি কর্মচারীদের বিদ্যমান সম্মানী ভাতা বৃদ্ধি, উৎসব ভাতা প্রদান, সরকারি রেশন কার্ড চালু, পোশাক প্রদান, যাতায়াত ভাতা প্রদান, ছুটি মঞ্জুরিসহ নয় দফা দাবিতে ১০ অক্টোবর থেকে ২০ অক্টোবর পর্যন্ত কর্মবিরতি পালন করছেন ইডি কর্মচারীরা। এরই অংশ হিসেবে দক্ষিণ চট্টগ্রামের ২০৫টি ডাকঘরের কর্মচারীরা পটিয়ায় গত সোমবার দুপুরে এক প্রতিবাদ সভার আয়োজন করেন।চট্টগ্রাম দক্ষিণ জেলা ডাকঘর ইডি কর্মচারী সমিতির সভাপতি নুরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন সাধারণ সম্পাদক প্রেমহরি দাশ, সহসম্পাদক মোহাম্মদ শাহজাহান প্রমুখ।