ইডেন কলেজ শাখা ছাত্রলীগের কমিটি স্থগিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর ইডেন কলেজে ছাত্রলীগের সভাপতির সমর্থকদের সঙ্গে সাধারণ সম্পাদকের সমর্থকদের সংঘর্ষের পর কলেজ শাখার কমিটি অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে৷ কলেজে বিভিন্ন অনুষ্ঠান উপলক্ষে আনা বিজ্ঞাপনের টাকার ভাগাভাগি নিয়ে গত সোমবার এই দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ হয়৷
বাংলাদেশ ছাত্রলীগের দপ্তর সম্পাদক শেখ রাসেল স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের এক জরুরি সিদ্ধান্ত মোতাবেক ইডেন কলেজ শাখার সব ধরনের কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করা হয়েছে৷
বিজ্ঞপ্তিতে ছাত্রলীগের পদ-পদিব ও নাম ব্যবহার করে ইডেন কলেজে কেউ কোনো কর্মকাণ্ড করলে কলেজ কর্তৃপক্ষকে তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে অনুরোধ করা হয়েছে৷