ইডেন কলেজে জঙ্গি সন্দেহে দুই ছাত্রীসহ চারজনকে জিজ্ঞাসাবাদ
রাজধানীর ইডেন কলেজে জঙ্গি সন্দেহে দুই ছাত্রীসহ চারজনকে আটকের পর জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় কলেজ কর্তৃপক্ষ তাদের আটক করে। তল্লাশির পর তাঁদের কাছে কয়েকটি ইসলামি বই পাওয়া যায়। কলেজ কর্তৃপক্ষ বিষয়টি পুলিশকে জানায়। সন্ধ্যার দিকে লালবাগ থানার পুলিশ ইডেন কলেজে যায়। তারা চার সন্দেহভাজন ছাত্রীকে অধ্যক্ষের কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করে। লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী জানান, আটক হওয়া চারজনই আপন বোন। তাঁদের মধ্যে দুই বোন ইডেন কলেজের ছাত্রী। একজন মাস্টার্স ও অপর জন অনার্সে পড়ছেন। এই দুই বোনের আমন্ত্রণে অপর দুই বোন কলেজে যান। খবর পেয়ে রহমত উল্ল্যাহ কলেজে ছুটে আসেন। তাঁদের প্রত্যেককে আলাদাভাবে জিজ্ঞাসাবাদ করা হয়। জঙ্গি তত্পরতায় তাঁদের সম্পৃক্ততার প্রমাণ না পেয়ে রাত নয়টায় চার বোনকেই তাঁদের বাবার হেফাজতে দেওয়া হয়।