ইডেন কলেজে হিযবুত তাহহীর ও ছাত্রী সংস্থা তৎপর ছিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইডেন কলেজে নিষিদ্ধঘোষিত উগ্রপন্থী সংগঠন হিযবুত তাহহীর ও ইসলামী ছাত্রী সংস্থা ঘাঁটি গাড়ার চেষ্টা করছিল বলে অভিযোগ করেন কলেজটির অধ্যক্ষ মাহফুজা চৌধুরী।গতকাল শনিবার নিজ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। অধ্যক্ষ মাহফুজা চৌধুরী বলেন, বেশ কিছু দিন ধরে ইডেন কলেজ ক্যাম্পাস ও আবাসিক হলে হিযবুত তাহহীর ও ছাত্রী সংস্থা তৎপরতা চালাচ্ছে বলে অভিযোগ আসছিল। এর পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার কলেজের সব ফটক আটকে দিয়ে ক্যাম্পাস ও পাঁচটি হলে তল্লাশি চালানো হয়। এ সময় ধর্মীয় উগ্রপন্থায় উদ্বুদ্ধকারী বিপুলসংখ্যক প্রচারপত্র ও প্রায় দুই হাজার পুস্তিকা উদ্ধার করা হয়।