ইডেন কলেজের ছাত্রী শান্তা আত্মহত্যা করেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইডেন কলেজের ছাত্রী সালমা আক্তার শান্তাকে হত্যা করা হয়নি। তিনি আত্মহত্যা করেছিলেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের ময়নাতদন্ত প্রতিবেদনে এ কথা উল্লেখ করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার ওই প্রতিবেদন আশুলিয়া থানায় পাঠানো হয়।গত ২৮ আগস্ট আশুলিয়ার জামগড়া এলাকায় স্বামী ফরিদুল ইসলামের বাড়ি থেকে শান্তার ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। শান্তার পরিবার তখন অভিযোগ করে, যৌতুকের দাবিতে শান্তাকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় ফরিদুল ও তাঁর ভাই শফিকুলকে আসামি করে আশুলিয়া থানায় হত্যা মামলা করা হয়।মামলার তদন্ত কর্মকর্তা ও আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) আবিদ হোসেন খান গতকাল বৃহস্পতিবার প্রথম আলোকে বলেন, প্রাথমিকভাবে শান্তার মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। তাই তখন হত্যা মামলা রজু করা হয়েছিল। কিন্তু ময়নাতদন্তের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, শান্তা আত্মহত্যা করেছেন।