প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জঙ্গি-সংশ্লিষ্টতার অভিযোগে গ্রেপ্তার হওয়া ইডেন কলেজের পাঁচ ছাত্রীকে তিন দিন করে রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত। গতকাল মঙ্গলবার ঢাকার মহানগর হাকিম সত্যব্রত শিকদার এ আদেশ দেন।
এই পাঁচ ছাত্রী হলেন সাবিহা আফরিন, মোসাম্মৎ উম্মে সালমা, মাকসুদা খাতুন, নাসরিন সুলতানা ও ফৌজি আক্তার।
আদালত সূত্রে জানা যায়, লালবাগ থানার এসআই মিজানুর রহমান গতকাল এই পাঁচ ছাত্রীকে আদালতে হাজির করে পাঁচ দিন করে রিমান্ডে নেওয়ার আবেদন করেন। আদালত তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেন।
গত সোমবার জঙ্গি-সংশ্লিষ্টতার অভিযোগে ইডেন কলেজের হোস্টেল থেকে এই পাঁচ ছাত্রীকে আটক করে পুলিশ। তাঁদের কাছ থেকে ‘জিহাদি বই’ উদ্ধারের দাবি করে পুলিশ।