ইডেন মহিলা কলেজে হাজারো কণ্ঠে জাতীয় সংগীত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর ইডেন মহিলা কলেজে হাজারো কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশন ও ‘ইতিহাস কথা বলো—সংগ্রাম থেকে স্বাধীনতায় বঙ্গবন্ধু’ শীর্ষক আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সোমবার দুপুরে কলেজ মাঠে এ সংগীত ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়। কলেজের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘর এ অনুষ্ঠানের আয়োজন করে। পরে ইডেন মহিলা কলেজের অধ্যক্ষ হোসনে আরার সভাপতিত্বে এক আলোচনা সভায় মুক্তিযুদ্ধের বিভিন্ন ইতিহাস নিয়ে আলোচনা করেন মুক্তিযোদ্ধা এ ডাব্লিউ চৌধুরী। অনুষ্ঠানে কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা
উপস্থিত ছিলেন।