ইডেনের ছাত্রীর নিরাপত্তা দিতে হাইকোর্টের নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চিকিৎসকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগকারী ইডেন কলেজের ছাত্রীর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে কলেজ কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। গতকাল মঙ্গলবার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির এক রিটের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।পাশাপাশি ওই ছাত্রীর হোস্টেলের সিট বরাদ্দ বাতিল আদেশের কার্যকারিতা স্থগিত করা হয়েছে।