ইতালীয় নাগরিক হত্যার ঘটনায় মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তাবেলা সিজার
তাবেলা সিজার

রাজধানী ঢাকার গুলশানে গতকাল সোমবার তাবেলা সিজার নামের এক ইতালীয় নাগরিককে হত্যার ঘটনায় গুলশান থানায় আজ মঙ্গলবার একটি মামলা হয়েছে। মামলাটি করেছেন নিহতের কর্মস্থল নেদারল্যান্ডসভিত্তিক আইসিসিও-বাংলাদেশ নামের বেসরকারি প্রতিষ্ঠানের কান্ট্রি ডিরেক্টর হেলেন বেন্ডার ভিক।
মামলার বিষয়ে জানতে চাইলে হেলেন বেন্ডার ভিক কোনো মন্তব্য করতে চাননি। তিনি বলেন, পুলিশ মামলার তদন্ত করবে ও দোষীকে খুঁজে বের করবে। তাঁরা তাবেলা সিজারের মৃত্যুর ঘটনায় গভীরভাবে শোকাহত বলে জানান তিনি। মামলার তথ্যের সত্যতা নিশ্চিত করেছে গুলশান থানার পুলিশ।