মানুষ ইতিবাচক চিন্তা কম করে, সময় পেলেই দুশ্চিন্তা করে। হওয়া উচিত এর উল্টোটা। নিজেকে হত্যা করার মূলে থাকে নেতিবাচক চিন্তা, এই চিন্তা পরিহার করা দরকার। ইতিবাচক চিন্তাই মানুষকে আত্মহত্যার পথ থেকে ফিরিয়ে আনে।
গতকাল শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০১৪ উপলক্ষে বেসরকারি প্রতিষ্ঠান অরকিড সাইকোলজি
রিসার্চ সেন্টার আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলা হয়।
আয়োজক সংগঠনের গবেষক উম্মে কুলসুম বলেন, মানসিক চাপ বাড়ছে। সকাল বেলা তাড়াতাড়ি অফিসে যাওয়ার চাপ, অফিসে কাজের চাপ, বাসায় আসার পর সংসারের চাপ অনেকের জীবনকে অতিষ্ঠ করে তুলছে। মানুষ নিরিবিলি থাকতে পারছে না।
উম্মে কুলসুম বলেন, বলেন, চাওয়া-পাওয়ার প্রত্যাশা বেড়ে যাচ্ছে। এত সব চাপ সামাল দিতে না পেরে মানুষ আত্মহত্যার পথ বেছে নিচ্ছে। সচেতন না হলে যে কারও পরিবারেই আত্মহত্যার ঘটনা ঘটতে পারে।
সংবাদ সম্মেলনে ভিকারুননিসা নূন কলেজের মনোবিজ্ঞান বিভাগের সাবেক প্রধান শামশাদ বানু বলেন, অভিভাবকদের সম্পদের পেছনে সময় দেওয়ার চেয়ে সন্তানদের সময় দেওয়া বেশি জরুরি। তিনি প্রতিটি বিদ্যালয়ে ও কলেজে মনোরোগ চিকিৎসক
রাখার জন্য সরকারের কাছে দাবি জানান।