ইতিবাচক বদলের আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আমাদের প্রতিনিয়ত বদলে যেতে হবে। তবে এ বদল খারাপের দিকে নয়, ভালোর দিকে হতে হবে।’গতকাল রোববার সকালে ফরিদপুর শহরের কবি জসীমউদ্দীন হলে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে কথাগুলো বলেন প্রবীণ শিক্ষক জগদীশ চন্দ্র ঘোষ। প্রথম আলো ও মুঠোফোন সেবাদানকারী কোম্পানি রবির উদ্যোগে সারা দেশে এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের এই সংবর্ধনা দেওয়া হচ্ছে। প্রথম আলোর পাঠক সংগঠন বন্ধুসভা এসব অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করছে।অনুষ্ঠানে শিশুসংগঠন ফুলকির সভাপতি অঞ্জলি বালা বলেন, সন্তানদের মানুষ করতে মায়েদেরই বেশি ভূমিকা রাখতে হয়। একজন যোগ্য মা-ই পারেন দক্ষ ও সৎ সন্তান গড়ে তুলতে।তিন সেরা শিক্ষাপ্রতিষ্ঠানের তিন প্রধানের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন প্রথম আলোর সহকারী সম্পাদক অরুণ বসু। ফরিদপুর জিলা স্কুলের প্রধান শিক্ষক দুর্গা রানী সিকদার, ফরিদপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক বেলা রানী সরকার ও বাকীগঞ্জ ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাহামুদুল হাসান ক্রেস্ট নিয়ে তাঁদের প্রতিক্রিয়া ব্যক্ত করেন।অরুণ বসু বলেন, শুধু পড়াশোনা করে ভালো ফল করাই জীবনের সার্থকতা নয়। এর পাশাপাশি দেশের ইতিহাস, কৃষ্টি ও সংস্কৃতিকে লালন করতে হবে। আরও বক্তব্য দেন রবির ফরিদপুরের আঞ্চলিক কর্মকর্তা মো. মুজাহিদুল ইসলাম, শিক্ষক মো. ইসাহাক মণ্ডল, বিমল চন্দ্র ঘোষ, শফিকুল ইসলাম ও অজিত কুমার ভট্টাচার্য্য।উপস্থাপক প্রথম আলো ফরিদপুর বন্ধুসভার উপদেষ্টা শিপ্রা গোশ্বামী ‘আমি বাংলার গান গাই’ গানটি পরিবেশন করে শ্রোতাদের মাতিয়ে রাখেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য দেন বন্ধুসভার সভাপতি হাসানুজ্জামান। স্বাগত বক্তব্য দেন প্রথম আলোর ফরিদপুর প্রতিনিধি পান্না বালা।অনুষ্ঠানে উপস্থিত শিক্ষার্থীদের মাদক, মুখস্থ ও ইভ টিজিংকে না বলার শপথ করানো হয়। অনুষ্ঠানে ফরিদপুর জেলার জিপিএ-৫ পাওয়া ২৮০ জন শিক্ষার্থী উপস্থিত থেকে ক্রেস্ট ও সনদ গ্রহণ করে। অনুষ্ঠানস্থলে রবির উদ্যোগে বিনা মূলে চিকিৎসাসেবা দেন ডা. তানভীর।