ইতিহাদ এয়ারওয়েজের ওয়ার্ল্ড ট্রাভেল অ্যাওয়ার্ড লাভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইতিহাদ এয়ারওয়েজ আবারও মধ্যপ্রাচ্যের সেরা বিমান সংস্থা হিসেবে ওয়ার্ল্ড ট্রাভেল অ্যাওয়ার্ড-২০১২ লাভ করেছে। এ নিয়ে ইতিহাদ এয়ারওয়েজ টানা ষষ্ঠবারের মতো সম্মানজনক এই পুরস্কার পেল। দুবাইয়ে এক আলো-ঝলমল অনুষ্ঠানে এই পুরস্কার বিজয়ী হিসেবে ইতিহাদ এয়ারওয়েজের নাম ঘোষণা করা হয়।সংযুক্ত আরব আমিরাতের জাতীয় বিমান সংস্থা ইতিহাদ এয়ারওয়েজ এবার আরও তিনটি পুরস্কার পেয়েছে। বাকি তিনটি পুরস্কার হলো: মধ্যপ্রাচ্যের লিডিং এয়ারলাইন ফার্স্ট ক্লাস, লিডিং এয়ারলাইন ইনফ্লাইট এন্টারটেইনমেন্ট ও লিডিং কেবিন স্টাফ।ডব্লিউটিএর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান গ্রাহাম কুক এ প্রসঙ্গে বলেন, বিশ্বে ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম বা ভ্রমণ ও পর্যটনশিল্পে ওয়ার্ল্ড ট্রাভেল অ্যাওয়ার্ড হলো সর্বোচ্চ পুরস্কার। এটি ইতিহাদ এয়ারওয়েজের বিগত ১২ মাসের কঠোর পরিশ্রম, প্রতিশ্রুতি, উৎকর্ষ ও সাফল্যের স্বীকৃতি। ইতিহাদ এয়ারওয়েজের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জেমস হোগ্যান বলেন, আবারও ওয়ার্ল্ড ট্রাভেল অ্যাওয়ার্ডের মতো মর্যাদাশীল পুরস্কার পাওয়াটা খুবই সম্মানের।ইতিহাদ এয়ারওয়েজ চলতি সপ্তাহে ওয়ার্ল্ড ট্রাভেল অ্যাওয়ার্ড ছাড়াও আরেকটি পুরস্কারে ভূষিত হয়েছে। এই সংস্থা ২৯ এপ্রিল ‘বিজনেস ট্রাভেলার মিডল ইস্ট অ্যাওয়ার্ডস’ পুরস্কার লাভ করে। বিজ্ঞপ্তি।