ইতিহাস ও ঐতিহ্য নিয়ে আলোচনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার বুড়িচং উপজেলার কালিকাপুর আবদুল মতিন খসরু ডিগ্রি কলেজের উদ্যোগে জেলার ইতিহাস ও ঐতিহ্যবিষয়ক এক আলোচনা সভা গতকাল রোববার অনুষ্ঠিত হয়। বেলা ১১টায় কলেজ মিলনায়তনে এ সভায় মূল বক্তা ছিলেন জেলার তরুণ ইতিহাসবিদ আহসানুল কবির। কলেজের অধ্যক্ষ মো. মফিজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন উপাধ্যক্ষ মো. জামাল হোসেন, নিমসার জুনাব আলী কলেজের উপাধ্যক্ষ মো. আলমগীর হোসেন, বাকশিমূল ইউপির চেয়ারম্যান মো. মোস্তফা ও শ্রীমন্তপুর এম এ সাত্তার উচ্চবিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. নুরুল হক। অনুষ্ঠানে কলেজের একাদশ শ্রেণির ৬৫০ জন শিক্ষার্থী উপস্থিত ছিল।