ইতিহাস গড়ল ডেলটা লাইফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডেলটা লাইফ ইনস্যুরেন্স কোম্পানির বিগত আট বছরের ২০-২৭তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) সম্প্রতি রাজধানীর গুলশানে ডেলটা লাইফ টাওয়ারে অনুষ্ঠিত হয়েছে। ২০১২ সালে কোম্পানির পরিচালনা পর্ষদ ২১০০ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করে, যা সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশনের অধীনে তালিকাভুক্ত কোম্পানিগুলোর মধ্যে সর্বাধিক। বার্ষিক সাধারণ সভায় সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান মনজুরুর রহমান। এজিএম শেষে পরিচালনা পর্ষদের সভায় মনজুরুর রহমান পুনরায় পরিচালনা পর্ষদের চেয়ারম্যান নির্বাচিত হন। বিজ্ঞপ্তি।