ইতিহাস নেমে এল শিল্পকলার মাঠে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুকুরে ভেসে আছে লাশ। চারদিকে লাশের মধ্যে লাল আলো পড়লে নেপথ্য থেকে ভেসে আসে কণ্ঠস্বর, ‘ভুলি নাই শহীদদের কোনো স্মৃতি।’ গতকাল শুক্রবার মুক্তিযুদ্ধ জাদুঘরের স্থায়ী ভবনের তহবিল গঠনের জন্য শিল্পকলা একাডেমীর প্রাঙ্গনে ‘বধ্যভূমি - ৭১’ নামের এই প্রদর্শনী আয়োজন করা হয়। এতে সাতচল্লিশের দেশবিভাগের পর থেকে ভাষা আন্দোলন, যুক্তফ্রন্টের বিজয়, ছয় দফা, আগরতলা ষড়যন্ত্রের অভিযোগ থেকে মুুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে স্বাধীন বাাংলাদেশ অভ্যুদয়ের ইতিহাস শব্দ ও আলোয় তুলেধরা হয়। আয়োজকেরা জানান, আগামী ছয় মাসের মধ্যে আগারগাঁয়ে শুরু হবে এই ভবনের নির্মাণকাজ। শিল্পকলার মাঠে একটি প্রতীকী বধ্যভূমিতে ২০ জন তরুণের উপস্থাপনা স্তব্ধ করে তুলেছিল পরিবেশ। ৩০ মিনিট এই পরিবেশনায় সবাই যেন যুদ্ধের সেই দিনগুলিতে ফিরে গিয়েছিলেন । থিয়েটার ডিজাইনার্স ইনস্টিটিউট বধ্যভূমি ’৭১ আলো শব্দ বস্তু স্থাপনা শিল্প নামের উপস্থাপন করে। মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি আক্কু চৌধুরী বলেন, ‘যে গণহত্যা, বধ্যভূমির মাধ্যমে দেশকে পাওয়া, সেটা স্মরণ করেই এই জাদুঘর নির্মাণকাজে সহযোগিতার আহ্বান করতে চাই।’ ভবন তৈরি শেষ না হওয়া পর্যন্ত জনতা ও ব্র্যাক ব্যাংকের যেকোনো শাখায় তহবিলের জন্য অর্থ দেওয়া যাবে।মুক্তিযুদ্ধ জাদুঘর কর্তৃপক্ষ জানায়, সামর্থ্য অনুযায়ী অর্থ দেওয়া ছাড়াও ‘জনগণের অর্থে জনগণের মুক্তিযুদ্ধ জাদুঘর’ তৈরিতে কয়েক ধরনের সদস্যপদ দেওয়ার ব্যবস্থাও করা হয়েছে। এককালীন ৫০ লাখ টাকায় পৃষ্ঠপোষক, ১৫ লাখ টাকায় স্থাপনা সদস্য, তিন লাখ টাকায় উদ্যোক্তা সদস্য, এক লাখ টাকায় জীবন সদস্য, ১০ হাজার টাকায় নামাঙ্কিত ইট, আর প্রতিবছর দুই হাজার করে টাকায় বার্ষিক সদস্য হওয়া যাবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলী যাকের, সারা যাকের, মফিদুল হক, আসাদুজ্জামান নূর, কামাল লোহানীসহ দেশের খ্যাতনামা গণমাধ্যম ও রাজনৈতিক ব্যক্তিত্ব। প্রাণের খেলায় তিন শিল্পীর গানভাষা দিবস সামনে রেখে বেঙ্গল ফাউন্ডেশন স্বদেশের গান নিয়ে গতকাল আয়োজন করে গানের অনুষ্ঠান ‘প্রাণের খেলা’। সংগীত পরিবেশন করেন সুমন চৌধুরী এবং বেঙ্গল বিকাশের দুজন প্রতিভা সুমা রানী রায় ও নিলুফার জাহান।প্রথম শিল্পী ছিলেন সুমা রানী রায়। আসর শুরু করলেন ‘আমি অলকে পরিতে’ গানটি দিয়ে। এরপর ‘একবার গাল ভরা মা ডাকে’, ‘আমি বাঁধিনু তোমার তীরে’ এসব গানা গেয়ে শোনান।নিলুফার জাহান ‘তুমি নির্মল কর মঙ্গল করে’ ‘মায়ের দেওয়া মোটা কাপড়’, ‘দেখ মা এবার দুয়ার খুলে’, ‘মলয় আসিয়া কয়ে গেছে’গানগুলো পরিবেশন করেন। শেষে মঞ্চে এসেছিলেন সুমন চৌধুরী। তিনি ‘সার্থক জনম আমার’ ‘একবার তোরা মা বলিয়া ডাক’, ‘কে বসিলে আজি’, ‘বাসন্তী হে ভুবনমোহিনী’এসব গানা শোনান।জোটের একুশের অনুষ্ঠানে চলছে গান, নাটক ও আবৃত্তিগতকাল ছিল সম্মিলিত সাংস্কৃতিক জোটের একুশে অনুষ্ঠানমালার পঞ্চম দিন। বিকেল সাড়ে চারটায় সাংস্কৃতিক অনুষ্ঠানে একক সংগীত পরিবেশন করেন মনোরঞ্জন ঘোষাল ও নার্গিস চৌধুরী। দলীয় সংগীত পরিবেশন করে সত্যেন সেন শিল্পী সংস্থা, মংলু এবং রংধনু শিল্পী সংঘ। একক আবৃত্তি পরিবেশন করেন গোলাম সারোয়ার, লায়লা আফরোজ, ফয়জুল্লাহ সাঈদ। দলীয় আবৃত্তি পরিবেশন করে আবৃত্তি সংগঠন প্রকাশ ও ঢাকা স্বরকল্পন। শেষে পথনাটক পরিবেশন করে নাট্যধারা ও রুপঙ্কর।