প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ ইতিহাস পরিষদের দুই দিনব্যাপী জাতীয় ইতিহাস সম্মেলন সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনের মধ্য দিয়ে পরিষদের নতুন কর্ম-সংসদ নির্বাচন করা হয়। এতে ভাষাকন্যা জাতীয় অধ্যাপক ড. সুফিয়া আহমেদ সভাপতি ও ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান সাধারণ সম্পাদক নির্বাচিত হন। সম্মেলন উদ্বোধন করেন উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক। দেশ-বিদেশের দুই শতাধিক ইতিহাসবিদ ও গবেষক এতে অংশ নেন। বিজ্ঞপ্তি।