ইতিহাস বিকৃতিতে বিএনপির রাজনীতির অপমৃত্যু: ইমরান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুক্তিযুদ্ধের শহীদের সংখ্যা এবং বুদ্ধিজীবীদের নিয়ে বিতর্কিত মন্তব্যের প্রতিবাদে এবং আপিল বিভাগে জামায়াতের সাবেক আমির মতিউর রহমান নিজামীর মৃত্যুদণ্ডের রায় বহাল রেখে দ্রুত কার্যকরের দাবিতে সমাবেশ করেছে গণজাগরণ মঞ্চ।
গতকাল শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে সমাবেশে গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার বলেন, যারা পাকিস্তানের বক্তব্যের সঙ্গে সুর মিলিয়ে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করে ৩০ লাখ শহীদের আত্মত্যাগকে প্রশ্নবিদ্ধ করতে চায়, তারা মস্তিষ্ক বিকৃত লোক। দেশের জন্মের প্রতিষ্ঠিত ইতিহাস নিয়ে মনগড়া কথা বলা একমাত্র মস্তিষ্ক বিকৃত লোকের পক্ষেই সম্ভব। তিনি বলেন, মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতির মাধ্যমে বিএনপির রাজনীতির চূড়ান্ত অপমৃত্যু ঘটেছে।