ইতিহাস বিকৃতির বিরুদ্ধে তরুণদের রুখে দাঁড়াতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর তুরিন আফরোজ মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতির বিরুদ্ধে দেশের নতুন প্রজন্মকে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন। বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের তিন দশক পূর্তি উৎসবে গতকাল সংস্কৃতিকর্মীদের সঙ্গে অনুষ্ঠিত এক সেমিনারে তিনি এ আহ্বান জানান।
তুরিন আফরোজ বলেন, স্বাধীনতার পর থেকে ভুয়া মুক্তিযোদ্ধা ও রাজাকাররা মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি করে নতুন প্রজন্মকে ভুল পথে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। ৪৬ বছর ধরে ইতিহাস রক্ষার লড়াই করে যাচ্ছেন সংস্কৃতিকর্মীরা।