ইতিহাস বিভাগ চ্যাম্পিয়ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আন্তবিভাগ ক্রিকেট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে ইতিহাস বিভাগ। গতকাল মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে অনুষ্ঠিত চূড়ান্ত খেলায় ইতিহাস বিভাগ ৬৯ রানে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে। খেলা শেষে কোষাধ্যক্ষ অধ্যাপক আবুল খায়ের প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। এ সময় প্রতিযোগিতা পরিচালনা কমিটির সভাপতি অধ্যাপক এ টি এম আতিকুর রহমান, শারীরিক শিক্ষা কার্যালয়ের পরিচালক মো. সিফাতুল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন।