ইতিহাসে ষাটের দশক গুরুত্বপূর্ণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এ দেশের ইতিহাসে ১৯৬০-এর দশক নানা কারণে গুরুত্বপূর্ণ। বাংলাদেশের স্বাধীনতা ও পরবর্তী ঘটনাপ্রবাহের ওপর প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রভাব ফেলেছে এই ষাটের দশক। তাই দেশের কথা ভাবতে হলে ইতিহাসের এই পর্বটির দিকে তাকাতে হবে।
রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রে গতকাল শনিবার মোরশেদ শফিউল হাসান রচিত স্বাধীনতার পটভূমি: ১৯৬০ দশক বইয়ের প্রকাশনা অনুষ্ঠান-উত্তর আলোচনায় এসব কথা উঠে আসে। বইটি প্রকাশ করেছে অনুপম প্রকাশনী।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক আনিসুজ্জামান বইটির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করতে গিয়ে বলেন, বইয়ের সময় নির্ধারণ নিয়ে কথা আছে। কারণ, ১৯৫৮ থেকে ১৯৬৭—এই ১০ বছর ধরতে হলে ১৯৬৮ তে যেতে হয়। আবার আটষট্টিতে থামা যায় না, উনসত্তরে যেতে হয়।
অনুষ্ঠানে অধ্যাপক আফসান চৌধুরী বলেন, এ দেশে বাঙালি জাতীয়তাবাদ আন্দোলনে হিন্দুদের ভূমিকা ছিল নগণ্য। পরে বক্তব্য দিতে গিয়ে অর্থনীতিবিদ বিনায়ক সেন বলেন, এটি সঠিক নয়। পরে এ বিষয়ে আবার নিজের ব্যাখ্যা দেন আফসান চৌধুরী৷
অনুষ্ঠানের প্রথম দিকে সভাপতিত্ব করেন বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান। জরুরি কাজে তিনি চলে গেলে এরপর সভাপতিত্ব করেন ইতিহাসের শিক্ষক অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল লোহানী, অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক, রাজনৈতিক ব্যক্তিত্ব হায়দার আকবর খান রনো, গবেষক প্রাবন্ধিক ও কলাম লেখক সৈয়দ আবুল মকসুদ, গণমাধ্যম ব্যক্তিত্ব মুহাম্মদ জাহাঙ্গীর, প্রথম আলোর যুগ্ম সম্পাদক সোহরাব হাসান, বইয়ের জগৎ সম্পাদক আহমাদ মাযহার, বইটির লেখক মোরশেদ শফিউল হাসান। আবার রাজধানীর অদূরের এ নগরে কাজ শুরু করেছে। র৵াব-১১-এর অধিনায়ক লে. কর্নেল আনোয়ার লতিফ খান গতকাল সাংবাদিকদের বলেন, নির্বাচন কমিশন থেকে দায়িত্ব পেয়ে প্রাথমিকভাবে তাঁরা ২৬ জুনের উপনির্বাচন পর্যন্ত ও নির্বাচনের পর আরও দুই দিন দায়িত্ব পালনের প্রস্তুতি নিচ্ছেন। এর পর থেকে র৵াব নারায়ণগঞ্জে তাদের নিয়মিত দায়িত্ব পালন করবে। তবে সদর দপ্তরের সিদ্ধান্ত অনুযায়ী যেসব কর্মকাণ্ড আপাতত স্থগিত করা হয়েছে, সেগুলো র৵াব করবে না।
লে. কর্নেল আনোয়ার লতিফ খান গতকাল বিকেলে নগরের চাষাঢ়া শহীদ মিনারে সাংবাদিকদের বলেন, নারায়ণগঞ্জ-৫ নির্বাচনী এলাকায় র৵াব দায়িত্ব পালন শুরু করেছে। এ কার্যক্রম আপাতত নির্বাচনী এলাকাতেই সীমাবদ্ধ থাকবে।