ইতিহাসের বদলে ইসলামের ইতিহাস!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফেনীর পরশুরাম সরকারি ডিগ্রি কলেজে একদল শিক্ষার্থী গত সোমবার এইচএসসি পরীক্ষার ইতিহাস দ্বিতীয় পত্রের পরীক্ষা দিতে গিয়ে দেখে তাদের ইসলামের ইতিহাসের প্রশ্নপত্র দেওয়া হয়েছে।ফরম পূরণের সময় বিষয় কোড ভুল করায় এ বিপত্তি ঘটে। এতে শিক্ষার্থীরা সাদা খাতা জমা দিয়ে হল থেকে বেরিয়ে আসে। এ জন্য কলেজ কর্তৃপক্ষের ঔদাসীন্যকে দায়ী করেছে শিক্ষার্থীরা। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রমোদ কুমার বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।