প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অবশেষে দৈনিক ইত্তেফাক-এর মালিকানা নিয়ে ভাগবাটোয়ারা চূড়ান্ত হয়েছে। দেশের পুরোনো এই পত্রিকাটির পুরো মালিকানা চলে গেল ইত্তেফাক-এর প্রতিষ্ঠাতা তফাজ্জল হোসেন মানিক মিয়ার ছোট ছেলে আনোয়ার হোসেন মঞ্জুর কাছে। আর এর বিনিময়ে মানিক মিয়ার বড় ছেলে মইনুল হোসেন পেলেন জমিসহ পুরো ইত্তেফাক ভবন ও নগদ ১০ কোটি টাকা। তবে মানিক মিয়ার দুই মেয়ে আনোয়ার হোসেনের সঙ্গেই থাকছেন।গতকাল রোববার বিকেলে রাজধানীর শেরাটন হোটেলে এ ব্যাপারে দুই পক্ষের মধ্যে আনুষ্ঠানিকভাবে এ চুক্তি সই হয়।এ সময় মইনুল হোসেন, আনোয়ার হোসেনসহ ইত্তেফাক-এর ১০ জন পরিচালক উপস্থিত ছিলেন। তাঁরা সবাই চুক্তিতে সই করেন। দুই পক্ষের আইনজীবীদের মধ্যে রফিক-উল হক ও মাহমুদুল হাসান এ সময় উপস্থিত ছিলেন।