ইনকিলাবের কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিনিধিকে সাময়িক বহিষ্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের ছাত্র ও দৈনিক ইনকিলাব-এর কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মো. মাসুদ মুন্সীকে এক সেমিস্টারের জন্য বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। গতকাল বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কামাল উদ্দিন ভুঁইয়া স্বাক্ষরিত এক চিঠিতে এ কথা জানানো হয়। চিঠিতে বলা হয়, লোক প্রশাসন বিভাগের দ্বিতীয় বর্ষের প্রথম সেমিস্টারের ছাত্র মো. মাসুদ মুন্সীকে সিন্ডিকেটের ২৫তম সভায় সব একাডেমিক কার্যক্রম থেকে বিরত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। ১৭ এপ্রিল সিন্ডিকেটের সভায় ওই সিদ্ধান্ত নেওয়া হয়। প্রক্টরিয়াল বডির সুপারিশের ভিত্তিতে তাঁকে শিক্ষা কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।