ইনকিলাবের ছাপাখানা খুলে দিয়েছে সরকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইনকিলাব-এর ছাপাখানা-সার্ভারসহ অন্যান্য সরঞ্জামের সিলগালা আজ রোববার খুলে দেওয়া হয়েছে।
ইনকিলাব-এর সম্পাদক এ এম এম বাহাউদ্দীন পত্রিকায় কর্মরত সাংবাদিক-কর্মকর্তা ও কর্মচারীদের পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এ জন্য ধন্যবাদ জানিয়েছেন। আজ ইনকিলাব-এর নগর সম্পাদক সাখাওয়াত হোসেনের সই করা বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
বিবৃতিতে ইনকিলাব-এর সম্পাদক বলেন, ‘১৬ জানুয়ারি বৃহস্পতিবার দৈনিক ইনকিলাব-এর প্রথম পৃষ্ঠায় “সাতক্ষীরায় যৌথ বাহিনীর অপারেশনে ভারতীয় বাহিনীর সহায়তা” শীর্ষক সংবাদটি প্রকাশ হওয়ায় গত ১৭ জানুয়ারি থেকে আমরা পত্রিকাটির অনলাইন সংস্করণে অনুতাপ ও গভীর দুঃখ প্রকাশ করে আসছি।’ তিনি আরও বলেন, বাংলাদেশ রাষ্ট্রের সুনাম হানি হয় এবং সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি হতে পারে, এমন সংবাদ পরিবেশনের ক্ষেত্রে দৈনিক ইনকিলাব এখন থেকে আরও সতর্কতা অবলম্বন করবে। দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব, সংবিধান সমুন্নত রাখতে দৈনিক ইনকিলাব সব সময়ই অঙ্গীকারবদ্ধ বলেও তিনি উল্লেখ করেছেন।