ইনকিলাবের তিন সাংবাদিকের জামিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইনে করা মামলায় দৈনিক ইনকিলাব পত্রিকার তিন সাংবাদিককে জামিন দিয়েছেন আদালত। গতকাল বৃহস্পতিবার ঢাকার মহানগর হাকিম এম এ সালাম এ আদেশ দেন।
ওই তিনজন হলেন পত্রিকাটির বার্তা সম্পাদক রবিউল্লাহ, রফিক মোহাম্মদ ও কূটনৈতিক প্রতিবেদক আহমেদ আতিক।
গত ১৬ জানুয়ারি ইনকিলাব পত্রিকায় ‘সাতক্ষীরায় যৌথ বাহিনীর অপারেশনে ভারতীয় বাহিনীর সহায়তা’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। এ ঘটনায় ওয়ারী থানার এসআই জাহাঙ্গীর আলম তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইনে এ মামলা করেন। ওইদিন রাত সাড়ে আটটার দিকে মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল রাজধানীর ২/১ আর কে মিশন রোডের ইনকিলাব কার্যালয়ে তল্লাশি চালিয়ে ওই তিন সাংবাদিককে গ্রেপ্তার করে।