ইনকিলাবের বার্তা সম্পাদকের মুক্তি দাবি সিপিজের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দৈনিক ইনকিলাব পত্রিকার বার্তা সম্পাদক রবিউল্লাহকে শিগগিরই মুক্তি দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে নিউইয়র্কভিত্তিক সংগঠন কমিটি টু প্রটেক্ট জার্নালিস্ট (সিপিজে)। গত বৃহস্পতিবার সংগঠনটির এক বিবৃতিতে এই আহ্বান জানানো হয়।
পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক প্রলয় কুমার জোয়ারদারের করা এক মামলায় গত মঙ্গলবার রাতে আর কে মিশন রোডের কার্যালয় থেকে রবিউল্লাহকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় পত্রিকাটির আরও কয়েকজন সাংবাদিকের খোঁজ করে পুলিশ।
১৮ আগস্ট ইনকিলাব পত্রিকায় প্রকাশিত একটি প্রতিবেদনের প্রেক্ষাপটে প্রলয় কুমার মামলাটি করেন। এতে পত্রিকাটির সম্পাদক, বার্তা সম্পাদক, প্রধান প্রতিবেদক, সিটি এডিটর ও সংশ্লিষ্ট প্রতিবেদককে আসামি করা হয়। সিপিজের এশিয়া প্রোগ্রামের সমন্বয়ক বব দিয়েতজ বলেছেন, বিভ্রান্তিমূলক বা ভিত্তিহীন সংবাদ প্রকাশের অভিযোগে সাংবাদিকদের কারাগারে পাঠানো উচিত নয়।