ইনকিলাবের সম্পাদকের বিরুদ্ধে পরোয়ানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানহানির অভিযোগে করা মামলায় দৈনিক ইনকিলাব সম্পাদক এ এম এম বাহাউদ্দীনসহ তিনজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। গতকাল রোববার ঢাকা মহানগর হাকিম আসাদুজ্জামান নূর এ আদেশ দেন। অন্য আসামিরা হলেন ইনকিলাব-এর চেয়ারম্যান ও পরিচালক (বিপণন) আবদুল কাদের ও উপদেষ্টা মো. আলমগীর হোসেন। গতকাল আসামিরা আদালতে হাজির না হওয়ায় বিচারক এ আদেশ দেন।
গত ২ অক্টোবর ইনকিলাব-এ প্রকাশিত প্রতিবেদনের কারণে এ মামলা করা হয়েছিল।