ইনকিলাবের সাংবাদিক দোষ স্বীকার করলেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দৈনিক ইনকিলাবের কূটনৈতিক প্রতিবেদক দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। আজ বুধবার মুখ্য মহানগর হাকিমের আদালতে এই শুনানি অনুষ্ঠিত হয়।

‘সাতক্ষীরায় যৌথ বাহিনীর অপারেশনে ভারতীয় বাহিনীর সহায়তা’ শীর্ষক একটি প্রতিবেদন প্রকাশের কারণে ঢাকা মহানগর পুলিশ ১৬ জানুয়ারি কূটনৈতিক প্রতিবেদক আহমেদ আতিক, বার্তা সম্পাদক রবিউল্লাহ রবি ও উপপ্রধান প্রতিবেদক রফিক মোহাম্মদকে আটক করে। ডিএমপি জানায়, ইনকিলাব পত্রিকা এবং এর ওয়েবসাইটে একটি বানোয়াট খবর প্রকাশিত হয়।

এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন ও সংযুক্ত দণ্ডবিধি অনুসারে রাজধানীর ওয়ারী থানায় এসআই মো. জাহাঙ্গীর আলম মামলা করেন। এতে ইনকিলাব সম্পাদক, প্রকাশক, প্রধান বার্তা সম্পাদক ও এক প্রতিবেদককে আসামি করা হয়। মামলার পর আদালত থেকে তল্লাশি পরোয়ানা নিয়ে পুলিশ ইনকিলাব ভবনে অভিযান চালায় এবং তিনজনকে আটক করে।

এক দিন পর আদালত তাঁদের জামিন আবেদন না-মঞ্জুর করেন এবং কারাগারে পাঠানোর নির্দেশ দেন। ১৮ জানুয়ারি দুঃখ প্রকাশ করে দৈনিক ইনকিলাব।