ইনজিনিয়াস প্রতিযোগিতার অ্যাক্টিভেশন পর্ব শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইনজিনিয়াস
ইনজিনিয়াস

সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের শিক্ষার্থীদের জন্য জিপিএইচ-প্রথম আলো ইনজিনিয়াস প্রতিযোগিতার অ্যাক্টিভেশন পর্ব শুরু হয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) থেকে। গতকাল বৃহস্পতিবার দুপুরে শাবিপ্রবির সিভিল অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং বিভাগে এই অ্যাক্টিভেশন হয়।

শাবিপ্রবির সিভিল অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং (সিইই) বিভাগে বেলা সোয়া ১১টার দিকে শুরু হওয়া অ্যাক্টিভেশন পর্বে স্বাগত বক্তব্য দেন সিইই বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মোহাম্মদ আজিজুল হক। অ্যাক্টিভেশন পর্বের উদ্বোধন করেন প্রথম আলোর যুব কর্মসূচির প্রধান মুনির হাসান।

প্রতিযোগিতার অন্যতম বিচারক দ্য সয়েল অ্যান্ড স্ট্রাকচার লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা এম মোরশেদ বলেন, মাটির মানের সঙ্গে নিরাপত্তা ও আর্থিক সাশ্রয়ের বিষয়টি জড়িত। তাই ভালোভাবে কাজ শিখে সমাজের মানুষের মধ্যে এ বিষয়ে সচেতনতা তৈরি করতে হবে।

জিপিএইচ ইস্পাতের কারিগরি উপদেষ্টা প্রকৌশলী মো. মোশাররফ হোসেন বলেন, ভৌত স্থাপনার প্রকৌশল চর্চা বিষয়ে সচেতনতা, প্রকৌশল শিক্ষার্থীদের সক্ষমতা বৃদ্ধি ও তাঁদের আন্তর্জাতিক মানের করে গড়ে উঠতে অনুপ্রেরণা দিতেই জিপিএইচ ইস্পাত-প্রথম আলো ইনজিনিয়াস প্রতিযোগিতার আয়োজন।

প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে লগইন করুন: www.prothomalo.com/engenius