ইনডিপেনডেন্ট বিশ্ববিদ্যালয়ে ক্রীড়া প্রতিযোগিতা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম ইনডিপেনডেন্ট বিশ্ববিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা গত বৃহস্পতিবার দুপুরে উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টির সভাপতি তৌহিদ সামাদ। এ সময় আরও উপস্থিত ছিলেন বোর্ড অব ট্রাস্টির সদস্য মো. আমিনুজ্জামান ভূঁইয়া, ঈসমাইল দোভাষ, বিশ্ববিদ্যালয়ের সহ–উপাচার্য ইরশাদ কামাল খান, স্কুল অব ইঞ্জিনিয়ারিংয়ের ডিন এম নুরুজ্জামান, ইনডিপেনডেন্ট বিজনেস স্কুলের (আইবিএস) শিক্ষক নুরুল আবসার, মাহমুদ হাসান, রোবাকা শমশের, অনুষ্ঠানটির প্রধান সমন্বয়ক আবু সোহেল মাহমুদ প্রমুখ। উদ্বোধনের পর প্রধান অতিথি বিভিন্ন ইভেন্ট পরিদর্শন করেন এবং শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন।
উল্লেখ্য, আটটি বিভাগে প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। বিভাগগুলো হলো সিক্স আ সাইড ক্রিকেট, ফুটবল, টেবিল টেনিস, ক্যারম, লুডু, দাবা, ব্যাডমিন্টন ও পুল। বিজ্ঞপ্তি।