ইনডিপেনডেন্ট বিশ্ববিদ্যালয়ে তথ্য প্রযুক্তিবিষয়ক মতবিনিময় সভা
২০২১ সালের মধ্যে দেশকে ডিজিটাল বাংলাদেশে রূপান্তর করার লক্ষ্যে সরকারের গৃহীত প্রকল্প ‘টপ আপ আইটি অ্যান্ড আইটিএস ফাউন্ডেশন স্কিল ট্রেনিং প্রজেক্ট’ দলের এক মতবিনিময় সভা সম্প্রতি চিটাগং ইনডিপেনডেন্ট বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। এতে উপস্থিত ছিলেন আর্নস্ট অ্যান্ড ইয়ংয়ের কনসালট্যান্ট সুরিয়া নারায়ণ শাস্ত্রি এবং সফট স্কিলবিষয়ক আন্তর্জাতিক প্রশিক্ষক সুগাতা চৌধুরী।
সভায় বক্তারা বলেন, ‘টপ আপ আইটি অ্যান্ড আইটিএস ফাউন্ডেশন স্কিল ট্রেনিং প্রজেক্ট’ হচ্ছে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল এবং বিশ্বখ্যাত পরামর্শক সংস্থা আর্নস্ট অ্যান্ড ইয়ংয়ের যৌথ উদ্যোগে পরিচালিত প্রকল্প। এ প্রকল্পের উদ্দেশ্য দেশে তথ্যপ্রযুক্তি খাতে দক্ষ মানবসম্পদ তৈরি। এটি পরিচালিত হচ্ছে বিশ্বব্যাংকের অর্থায়নে। যুক্তরাষ্ট্রের জর্জ ওয়াশিংটন বিশ্ববিদ্যালয় এই প্রকল্পের পরিকল্পনা করেছে। এর অধীনে দেশের বিভিন্ন সরকারি এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়ে প্রশিক্ষণ কার্যক্রম চলছে। এরই অংশ হিসেবে চিটাগং ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটিতে প্রশিক্ষণ–পূর্ব এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে আরও উপস্থিত ছিলেন চিটাগং ইনডিপেনডেন্ট বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় অনুষদের শিক্ষক মাহমুদ হাসান। বিজ্ঞপ্তি।