ইনডিপেনডেন্ট বিশ্ববিদ্যালয়ে সেমিনার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম ইনডিপেনডেন্ট বিশ্ববিদ্যালয়ে বিজনেস স্কুলের (আইবিএস) উদ্যোগে বিজ্ঞাপনবিষয়ক সেমিনার সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের জামাল খানের ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়। এতে বিজনেস স্কুলের শিক্ষার্থীদের উদ্ভাবিত পণ্যগুলো বাজারজাতকরণে প্রিন্ট মিডিয়া ও বিলবোর্ডের জন্য নির্মিত বিজ্ঞাপন উপস্থাপন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আইবিএসের সহযোগী অধ্যাপক মাহমুদ হাসান।
প্রধান অতিথি বলেন, বিপণনের ক্ষেত্রে প্রিন্ট মিডিয়ার গুরুত্ব অপরিসীম।’
সেমিনারে শিক্ষার্থী সিদরাতুল মুনতাহা, হেলাল উদ্দীন, সানজিদা আমান, ইকবাল মাহমুদ মেহেরাব শাহরিয়ার ও আউজু শিরিন প্রকল্প উপস্থাপন করেন। এতে মেহেরাব শাহরিয়ার ও তাঁর দল ‘বেস্ট আইডিয়া অ্যাওয়ার্ড’ লাভ করে। বিজ্ঞপ্তি।