প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইনডিপেনডেন্ট বিশ্ববিদ্যালয় অ্যাল্যামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে ১৩ ডিসেম্বর কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় কর্মক্ষেত্রে পেশাদারী মনোভাব, জীবনবৃত্তান্ত তৈরি এবং চাকরির জন্য সাক্ষাৎকার বিষয়ে আলোচনা হয়। কর্মশালা উদ্বোধন করেন ইনডিপেনডেন্ট বিশ্ববিদ্যালয়ের উপউপাচার্য ইরশাদ কামাল খান।
অনুষ্ঠানে ব্যাংকার এম তরিকুল ইসলাম অংশগ্রহণকরীদের মধ্যে সনদপত্র বিতরণ করেন। আলোচনায় আরও অংশ নেন এম আইয়ুব ইসলাম, মীর নুরুল আবসার, রশীদ আহমদ চৌধুরী, এ কাইয়ুম চৌধুরী, সৈয়দ মনজুর কাদের প্রমুখ। বিজ্ঞপ্তি।