ইনডিপেন্ডেন্ট টেলিভিশন চালুর লক্ষ্যে এনডিটিভি ও বেক্সিমকোর চুক্তি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইনডিপেন্ডেন্ট টেলিভিশন চালু হচ্ছে। সংবাদ ও সাম্প্র্রতিক বিষয়ভিত্তিক ২৪ ঘণ্টার সংবাদ প্রচারের লক্ষ্যে এনডিটিভি ওয়ার্ল্ডওয়াইডের সঙ্গে এ ব্যাপারে একটি চুক্তি স্বাক্ষর করেছে বেক্সিমকো গ্রুপ।নতুন এই টিভি চ্যানেলটি সর্বশেষ সংবাদ পরিবেশন করবে। চলতি বছরের সেপ্টেম্বরের প্রথম দিকেই চ্যানেলটি চালু হবে বলে আশা করছে বেক্সিমকো গ্রুপ কর্তৃপক্ষ। গতকাল বেক্সিমকো গ্রুপের এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।বেক্সিমকো ও এনডিটিভির মধ্যে এই সহযোগিতা চুক্তি চ্যানেল পরিকল্পনা ও বাস্তবায়ন ছাড়াও অন্যান্য ক্ষেত্রে সম্প্রসারিত হবে। বিজ্ঞপ্তি।