ইনফরম্যাটিক্স অলিম্পিয়াড ১৯ মার্চ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী ১৯ মার্চ শুক্রবার বেলা আড়াইটায় সব বিভাগে বিভাগীয় অলিম্পিয়াড অনুষ্ঠিত হবে। অধ্যাপক মুহম্মদ জাফর ইকবালের নেতৃত্বে বাংলাদেশ ইনফরম্যাটিক্স অলিম্পিয়াড কমিটি ২০০৫ সাল থেকে এই অলিম্পিয়াড আয়োজন করে আসছে। আন্তর্জাতিক ইনফরম্যাটিক্স অলিম্পিয়াডে আমাদের প্রাক-বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা ২০০৬ সাল থেকে যথাক্রমে মেক্সিকো, ক্রোয়েশিয়া, মিসর ও বুলগেরিয়ায় অংশ নিয়েছে। ২০০৯ সালে বুলগেরিয়ার প্লভডিভ শহরে অনুষ্ঠিত আন্তর্জাতিক ইনফরম্যাটিক্স অলিম্পিয়াডে পাক-ভারত উপমহাদেশের আটজন প্রতিযোগীর মধ্যে প্রথম স্থান অর্জন করে মোহাম্মদ আবিরুল ইসলাম রৌপ্য পদক পায়। গাণিতিক বিশ্লেষণী শক্তি এবং কম্পিউটার প্রোগ্রামিংয়ে দক্ষ স্কুল-কলেজের ছাত্রদের এই প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য নিম্ন ঠিকানায় যোগাযোগ ও যথাসময়ে উপস্থিত থাকতে অনুরোধ করা হয়েছে।চট্টগ্রাম-প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ে তৌফিক সাঈদ (০১৭৩০০০৪৩৫৬) [email protected], সিলেট-মেট্রোপলিটন বিশ্ববিদ্যালয় মোকাম্মেল ওয়াহিদ (০১৭১৩৩২৮৩৩২) [email protected], খুলনায় খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ড. আজহারুল হাসান (০১৭১৪০৮৭২৭৩)[email protected] এবং ঢাকায় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ড. মোহাম্মদ কায়কোবাদ (০১৫৫২৪৬৩৩৫১)[email protected] । বিজ্ঞপ্তি।