ইনফোকম-সিটিও ফোরামের দুদিনের সম্মেলন আজ শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইনফোকম-সিটিও ফোরাম বাংলাদেশ টেক সামিট অ্যান্ড আইসিটি এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০১৫-এর সম্মেলন আজ শুক্রবার রাজধানীর সোনারগাঁও হোটেলে শুরু হচ্ছে। দুদিনের এই সম্মেলনের প্রতিপাদ্য হলো, ‘ড্রাইভিং আইসিটি ইনোভেশন্স অ্যান্ড সিকিউরিটি’। টেক সামিটের উদ্বোধনী অনুষ্ঠান শুরু হবে বেলা সাড়ে তিনটায়।
সম্মেলনের আয়োজক সূত্র জানায়, ভারতে ও বিশ্বজুড়ে তথ্যপ্রযুক্তির অগ্রগতি সাধনে বিগত ১৩ বছরের বেশি সময় ধরে কাজ করছে ইনফোকম। এই সম্মেলনে দুই দেশের তথ্যপ্রযুক্তির সর্বশেষ ধারা ও অগ্রগতি নিয়ে আলোচনা এবং পারস্পরিক জ্ঞান ও প্রযুক্তিশিল্পের শীর্ষ ব্যক্তিদের মধ্যে অভিজ্ঞতা বিনিময় হবে।
সম্মেলনে আইসিটি খাতে নিজ নিজ ক্ষেত্রে অবদান রাখার জন্য সার্কভুক্ত দেশগুলো থেকে বাছাই করা ব্যক্তিত্বদের ‘আইসিটি এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ দেওয়া হবে।
আয়োজকদের পক্ষ থেকে বলা হয়, প্রথমবারের মতো এ ধরনের সম্মেলন ও অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান প্রযুক্তিশিল্পের বিকাশে আরও বেশি সহায়ক ভূমিকা পালন করবে। বিজ্ঞপ্তি।