ইনভেস্টরস ফোরামের বিক্ষোভ সমাবেশ আজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শেয়ারবিহীন পরিচালক ও তাঁদের আইনজীবীদের ‘চক্রান্তের’ প্রতিবাদে বিনিয়োগকারীদের সংগঠন ইনভেস্টরস ফোরাম অব চিটাগাং আজ দু্পুরে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সামনে বিক্ষোভ সমাবেশ করবে বলে ঘোষণা দিয়েছে। ইনভেস্টরস ফোরাম বলেছে, শেয়ারবিহীন ‘ফাটকা’ পরিচালক ও তাঁদের কিছু দোসরের চক্রান্তের কারণে পুঁজিবাজারে দরপতন অব্যাহত রয়েছে। এ নিয়ে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনও (এসইসি) কোনো ব্যবস্থা না নিয়ে উদাসীনতা দেখাচ্ছে। এসবের প্রতিবাদে এ সমাবেশের আয়োজন করা হয়েছে বলে ফোরামের নেতারা জানান।