প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর বলেছেন, নিজেদের ধর্মের মোড়কে মুড়ে দেশের মানুষকে দ্বিধান্বিত করার অপচেষ্টা চালাচ্ছে বিএনপি-জামায়াতসহ ধর্মীয় রাজনৈতিক দলগুলো। যার যার ধর্ম, নিজেদের শ্রেষ্ঠ ধন মনে করে ব্যবহার করতে হবে। ইনসানিয়াতের জয়গান গাইতে হবে, তবেই দেশ এগিয়ে যাবে। গতকাল শনিবার ঠাকুরগাঁওয়ে নবগঠিত রুহিয়া থানা উদ্বোধনকালে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঠাকুরগাঁওয়ের জনগণের কাছে রুহিয়াকে থানা হিসেবে উপহার দিয়েছেন। পুলিশ সুপার ফয়সল মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে আরও বক্তব্য দেন পানিসম্পদমন্ত্রী রমেশ চন্দ্র সেন, সাংসদ দবিরুল ইসলাম, র্যাবের অতিরিক্ত মহাপরিচালক আফতাব উদ্দিন প্রমুখ।