ইনসাবের কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন বাংলাদেশের (ইনসাব) সভাপতি ও সাধারণ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন প্রকৌশলী ওসমান গনি ও মো. সিদ্দিকুর রহমান। গতকাল বুধবার ঢাকার দোলাইরপাড়ের একটি কমিউনিটি সেন্টারে ইনসাবের বার্ষিক সাধারণ সভায় এ ঘোষণা দেওয়া হয়। সভায় প্রধান অতিথি ছিলেন বঙ্গবীর কাদের সিদ্দিকী (বীর উত্তম)। সভাপতিত্ব করেন সালাউদ্দিন খোকা মোল্লা। বিজ্ঞপ্তি।