ইনানী সৈকতে গোসলে নেমে পর্যটক নিখোঁজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের উখিয়া উপজেলার ইনানী সৈকতে নেমে গতকাল বুধবার দুপুর সাড়ে ১২টায় এক পর্যটক নিখোঁজ হয়েছেন। পাকিস্তানি ওই পর্যটকের নাম ফাহিম শেরজাদ (৩১)। সন্ধ্যা পর্যন্ত সাগরে তল্লাশি চালিয়েও তাঁর সন্ধান পাওয়া যায়নি।সন্ধ্যা সাড়ে ছয়টায় ঘটনাস্থল থেকে সহকারী পুলিশ সুপার ছত্রধর ত্রিপুরা বলেন, বেলা একটা থেকে কোস্টগার্ড, পুলিশ ও স্থানীয় জেলেদের মাধ্যমে সাগরে তল্লাশি চালানো হয়েছে। কিন্তু তাঁর সন্ধান পাওয়া যায়নি। ইনানী সৈকত পাথরে ভর্তি। পুলিশ ও সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, গত মঙ্গলবার পাকিস্তানি নাগরিক ফাহিম ও তাঁর পরিবারের আট সদস্য ঢাকা থেকে কক্সবাজারে ভ্রমণে আসেন। তাঁরা কলাতলী এলাকার একটি হোটেলে ওঠেন। বুধবার বেলা ১১টায় ফাহিম তাঁর স্ত্রী, চাচা, ভাইসহ ইনানী সৈকতে যান। ১২টায় গোসলে নামলে একটি ঢেউ এসে ফাহিমকে সাগরে টেনে নেয়। প্রথমে স্থানীয় লোকজন এবং পরে পুলিশ ও কোস্টগার্ড এসে সাগরে তল্লাশি শুরু করে। কিন্তু কোথাও তাঁর সন্ধান পাওয়া যায়নি।