ইনাম আহমেদ চৌধুরী আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ইনাম আহমেদ চৌধুরী
বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ইনাম আহমেদ চৌধুরী

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ইনাম আহমেদ চৌধুরীকে আজ রোববার বেলা একটার দিকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গোয়েন্দা পুলিশের উপকমিশনার মাসুদুর রহমান প্রথম আলোকে জানিয়েছেন, বেলা একটার দিকে রাজধানীর পল্টন এলাকা থেকে ইনাম আহমেদ চৌধুরীকে আটক করা হয়। তিনি ওই এলাকা দিয়ে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের দিকে যাচ্ছিলেন।
আটক করার পর ইনাম আহমেদ চৌধুরীকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে নেওয়া হয়েছে। তিনি এখন সেখানেই আছেন।