ইনামুল হক চৌধুরী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাবেক সাংসদ ইনামুল হক চৌধুরী বীর প্রতীকের তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ ১৬ সেপ্টেম্বর। এ উপলক্ষে তাঁর গ্রামের বাড়ি সিলেটের বালাগঞ্জ উপজেলার গহরপুর গ্রামে ও নগরের চৌহাট্টা এলাকার বাসায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। বিকেলে সেক্টর কমান্ডারস ফোরাম সিলেট বিভাগীয় কমিটি নগরের ধোপাদীঘিরপাড় এলাকার একটি কমিউনিটি সেন্টারে স্মরণসভার আয়োজন করেছে। ইনামুল হক চৌধুরী সিলেট-২ আসনে আওয়ামী লীগের প্রার্থী হয়ে ১৯৭৯ ও ১৯৮৬ সালে সাংসদ নির্বাচিত হয়েছিলেন। সিলেট প্রতিনিধি