ইনামুল হকের ইন্তেকাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাবেক সাংসদ ইনামুল হক চৌধুরী, বীরপ্রতীক (৬৮) গতকাল শুক্রবার দুপুরে সিলেটের একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, চার ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।পারিবারিক সূত্র জানায়, আজ শনিবার সকাল সাতটায় ইনামুল হকের গ্রামের বাড়ি বালাগঞ্জ উপজেলার গহরপুরে প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। তারপর মরদেহ মহানগরের জিন্দাবাজারের মুক্তিযোদ্ধা ভবন ও সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হবে। বাদ জোহর সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে রাষ্ট্রীয় মর্যাদায় দরগা কবরস্থানে তাঁকে সমাহিত করা হবে।প্রথম আলোয় ধারাবাহিকভাবে প্রকাশিত ‘স্বাধীনতার ৪০ বছর/ তোমাদের এ ঋণ শোধ হবে না’ শীর্ষক প্রতিবেদনে গত ৭ আগস্ট বীর প্রতীক ইনামুল হক চৌধুরীর একটি সাক্ষা ৎকার প্রকাশিত হয়। তাঁর মৃত্যুতে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ, সিলেট সিটি করপোরেশনের মেয়র বদর উদ্দিন আহমদ কামরান, সাংসদ শফিকুর রহমান চৌধুরী, সাংসদ ইমরান আহমদ, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ তা ৎক্ষণিকভাবে গভীর শোক প্রকাশ করেন। এছাড়া সেক্টর কমান্ডার্স ফোরাম শোক প্রকাশ করেছে। নিজস্ব প্রতিবেদক, সিলেট।