ইনার হুইল ডিস্ট্রিক্ট ৩৪৫–এর উদ্যোগে চার্টার প্রেজেন্টেশন অনুষ্ঠান ২২ মে সন্ধ্যায় চট্টগ্রাম ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে আন্তর্জাতিক ইনার হুইলের সঙ্গে যুক্ত হওয়ায় ইনার হুইল ক্লাব অব কর্ণফুলী, অনন্যা, লুসাই হিলস ও সি কুইনের সভাপতি নাঈমা আহমেদ, সুলতানা নূরজাহান, বোরহানা কবির ও সৈয়দা জিনাত আরাকে চার্টার ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ক্লাবের চেয়ারম্যান রোজিনা আফজাল। অতিথি ছিলেন সংরক্ষিত আসনের মহিলা সাংসদ ওয়াসিকা আয়েশা খান ও সাবিহা নাহার মুসা। ক্লাবের সাবেক পরিচালক দিলরুবা আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন ক্লাবের ভাইস চেয়ারম্যান খালেদা এ আউয়াল, আইএসও এনজেলা বৈশাখী মেন্ডেস, ফিলিপাইনের অনারারি কনসাল মোহাম্মদ এ আউয়াল, দৈনিক পূর্বকোণ-এর পরিচালনা সম্পাদক জিসম উদ্দীন চৌধুরী, রোটারিয়ান কাজী রুকুন উদ্দিন আহমেদ, অনন্যার সহসভাপতি নাসরিন সরওয়ার প্রমুখ। সূচনা বক্তব্য দেন ক্লাবের সাধারণ সম্পাদক শারমিন হোসাইন।
বক্তারা ইনার হুইল ক্লাবের অগ্রযাত্রা কামনা করে বলেন, সরকার নারীর ক্ষমতায়নের লক্ষ্যে কাজ করছে। একে ফলপ্রসূ করার জন্য নারীদের কাজ করতে হবে। ইনার হুইল সদস্যদের সবাইকে মিলে অন্তত চট্টগ্রামের শিক্ষাবঞ্চিত নারীদের আলোকিত করা এবং শিশুদের উন্নত জীবনগঠনে একযোগে কাজ করতে হবে। অনুষ্ঠানে চার্টার ক্রেস্ট তুলে দেন প্রধান অতিথি। সব শেষে কেক কাটা হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন শিল্পী সুবর্ণা রহমান ও নৃত্য পরিবেশন করে লিটল জুয়েলস স্কুলের শিক্ষার্থীরা। বিজ্ঞপ্তি