ইনু জাসদের সভাপতি পুনর্নির্বাচিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সমাজতান্ত্রিক দল জাসদের সভাপতি হিসেবে পুনর্নির্বাচিত হয়েছেন সাংসদ হাসানুল হক ইনু। দলের সম্মেলনে সর্বসম্মতিক্রমে তিনি এ পদের জন্য পুনর্নির্বাচিত হন। তবে সাধারণ সম্পাদক পদে গোপন ব্যালটে নির্বাচন হয়েছে। এ পদে নির্বাচিত হয়েছেন শরীফ নূরুল আম্বিয়া। সাংসদ মইনুদ্দিন খান বাদল হয়েছেন কার্যকরী সভাপতি। গত শুক্রবার ঢাকা মহানগর নাট্যমঞ্চে জাসদের সম্মেলনের শেষ দিনে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। জাসদের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন কমিটি আগামী দুই বছর দায়িত্ব পালন করবে। এদিন সকাল ১০টায় সম্মেলন অধিবেশন শুরু হয়ে সারা রাত চলে। অধিবেশনে দলের সাধারণ সম্পাদক সাংগঠনিক প্রতিবেদন উপস্থাপন করেন। এরপর কেন্দ্রীয় ও বিভিন্ন জেলার নেতারা গঠনতন্ত্র ও ঘোষণাপত্রের সংশোধনীর ওপর দীর্ঘ আলোচনা করেন। বিজ্ঞপ্তি।