প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে মামলা ও বিচারের সম্মুখীন হওয়ার প্রস্তুতি নিতে বলেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। একুশে আগস্টের গ্রেনেড হামলা, মানুষ পোড়ানো এবং জঙ্গিবাদের পৃষ্ঠপোষকতার জন্য এসব মামলা ও বিচার হবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী। কুষ্টিয়া সার্কিট হাউসে গতকাল রোববার সকালে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। ইনু বলেন, খালেদা জিয়ার সব রকম সন্ত্রাস, চক্রান্ত ও নাশকতা ভেস্তে দিয়ে শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নের চমৎকার অগ্রগতি সাধন করেছে।